আর্জেন্টিনা এবং ব্রাজিলের পরিসংখ্যান ২০২১, কে সবার সেরা?
আর্জেন্টিনা এবং ব্রাজিলের পরিসংখ্যান
আর্জেন্টিনা এবং ব্রাজিল এর মধ্যে মুখোমুখি লড়াই শুধুমাত্র দুটি দলের মধ্যে সংগঠিত হয় না, এই লড়াই দুইদলের ফ্যান দের মধ্যেও তুমুল প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করে।
যখন এই দুই দলের মধ্যে মুখোমুখি লড়াই অথবা প্রতিদ্বন্দ্বিতা হয় তখন একে দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ বলেও আখ্যায়িত করা হয়।
ব্রাজিল আর্জেন্টিনার প্রথম মুখোমুখি লড়াই
উভয় দেশ বিশ্বের মানুষদের মধ্যে জনপ্রিয়তা পাওয়ার আগেই এ দেশেরদ্বয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই।
এখনকার খুব কম মানুষই আগেকার সময়ের আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি লড়াই কে মনে করে।
শুধু যে ফুটবলের ক্ষেত্রে আর্জেন্টিনা এবং ব্রাজিল এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এমন কিন্তু নয়।
এই দুটি দেশ প্রায় প্রতিটি ক্রিড়ায় সমান ভাবে একে অপরের বিপরীতে অংশগ্রহণ করে।

তবে সকল ক্রীড়া থেকে ফুটবলের ক্ষেত্রে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা সবচাইতে বেশি।
এই দুই দল কোন খেলায় অংশগ্রহণ করলে এরা একে অপরকে কোনোভাবেই ছাড় দিতে চায়না।
মজার বিষয় হচ্ছে, যখন আর্জেন্টিনা এবং ব্রাজিলের মুখোমুখি লড়াইয়ের ম্যাচ ফিক্সট করা হয় এবং সেই সময় যদি চ্যাম্পিয়নশিপ বা অন্যান্য খেলা চলতে থাকে তাহলে সকল খেলায় চেয়ে মানুষ আর্জেন্টিনা এবং ব্রাজিলের মুখোমুখি প্রতিদ্বন্দ্বীতা দেখতে বেশি পছন্দ করে।
আর্জেন্টিনা এবং ব্রাজিলের পরিসংখ্যান
| শিরোপা | আর্জেন্টিনা | ব্রাজিল |
| বিশ্বকাপ | ২ | ৫ |
| কোপা আমেরিকা | ১৪ | ৮ |
| কনফেডারেশন্স কাপ | ১ | ৪ |
| প্যান আমেরিকা কাপ | ২ | ২ |
| মোট | ১৯ | ১৯ |
১৯১৪ সালে সর্বপ্রথম আর্জেন্টিনা এবং ব্রাজিল একে অন্যের মুখোমুখি হয়।
ফিফার সূত্র মতে, ১৯১৪ থেকে শুরু করে এখন পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিল মোট ১০৭ টি খেলায় পরস্পর অংশগ্রহণ করেছে।
এ খেলা গুলোর মধ্যে ৪৩ বার জয়ী যেখানে আর্জেন্টিনা হয়েছে সেখানে ব্রাজিল জয়ী হয়েছে মোট ৪৮ বার। বাকি ম্যাচ ড্র হয়েছে।
তবে গোলের দিক দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের থেকে প্রায় সমান অবস্থান করছে।
১০৭ বার খেলায় অংশগ্রহণ করায় আর্জেন্টিনা গোল দিয়েছে ১৬৫ টি। যেখানে ব্রাজিল গোল করেছে ১৬৭ টি।
মাত্র ২ গোলের ব্যবধানে এগিয়ে আছে ব্রাজিল।
তবে এটাকে প্রায় সমান বললেও ভুল হবে না।
আর যদি বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমীকরণ নিয়ে বসা যায়, তাহলে বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল ২টা ম্যাচ জিতেছে।
আর্জেন্টিনা জিতেছে ১টি এবং একটি খেলা ড্র হয়েছে।
তবে কোপা আমেরিকায় আর্জেন্টিনা অনেক বেশি এগিয়ে আছে।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা ১৪ টি খেলায় জিতেছে। ৮ টি ম্যাচে জিতেছে ব্রাজিল এবং আটটি খেলা উভয় দলের মধ্যেই ড্র হয়েছে।

এখন পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয় দলের মধ্যে ৫০টি প্রদর্শনী খেলা হয়েছে।
এরমধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমান অবস্থায় রয়েছে।
১৯ টি ম্যাচ জিতেছে ব্রাজিল এবং ১৯ টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। আর বাকি ১২ টি ম্যাচ ড্র হয়েছে।
আর্জেন্টিনা এবং ব্রাজিল এর মধ্যে সবচাইতে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা ১৯৪০ সালে।
আর্জেন্টিনা ব্রাজিল কে ৬-১ গোলে পরাজিত করেছিল।
Gooooood
ReplyDelete